
ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা: গৃহিণী ও কর্মজীবী নারীদের জন্য কার্যকরী কৌশল
মাতৃত্ব পৃথিবীর এক অন্যরকম অনুভূতি, তবে এর পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন বা পড়াশোনা চালিয়ে যাওয়া এক কঠিন যুদ্ধ। বিশেষ করে যখন কোলে থাকে ছোট বাচ্চা, তখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেকের কাছেই অসম্ভব বলে মনে হয়। কিন্তু সঠিক পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবহার করলে এই অসম্ভবকে সম্ভব করা যায়। দরকার শুধু প্রবল ইচ্ছাশক্তি এবং কিছু বাস্তবসম্মত কৌশল মেনে চলা।
রুটিন তৈরি ও সন্তানের ঘুমের সময়কে কাজে লাগান
বাচ্চা ছোট থাকলে নিজের মতো করে সারাদিনের রুটিন করা কঠিন। তাই সন্তানের দৈনিক রুটিনের সাথে মিলিয়ে পড়ার রুটিন তৈরি করুন। বাচ্চা যখন দুপুরে ঘুমায় বা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কাজ বাদ দিয়ে সেই সময়টা সম্পূর্ণ পড়াশোনায় দিন। এই নিরিবিলি সময়টুকু প্রস্তুতির জন্য অত্যন্ত মূল্যবান।
স্মার্ট স্টাডি ও ছোট ছোট লক্ষ্য নির্ধারণ
একটানা দুই-তিন ঘণ্টা পড়ার সুযোগ হয়তো সবসময় পাবেন না। তাই বড় সিলেবাসকে ছোট ছোট ব্লকে ভাগ করে নিন। পকেট নোট বা ফ্ল্যাশকার্ড ব্যবহার করতে পারেন, যাতে রান্নার ফাঁকে বা বাচ্চার পাশে বসেও মূল পয়েন্টগুলো চোখ বুলিয়ে নিতে পারেন। স্মার্ট স্টাডি মানে হলো কম সময়ে ইফেক্টিভ পড়া পড়া,
- রুটিনমাফিক প্রতিদিন অন্তত ১-২ ঘণ্টা পড়ার অভ্যাস বজায় রাখুন,
- গুরুত্বপূর্ণ সূত্র ও নিয়মগুলো ডায়েরিতে লিখে রাখুন,
- বিগত বছরের প্রশ্ন সমাধানের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন।
পরিবারের সহায়তা নেওয়া
একা সব সামলানো অসম্ভব। স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলুন এবং পড়াশোনার জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় চেয়ে নিন। যখন পরিবারের কেউ বাচ্চাকে সময় দেবে, তখন আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন। মানসিক শান্তি ও পারিবারিক সহযোগিতা ছাড়া এই যাত্রায় সফল হওয়া কঠিন।
মানসিক চাপ মুক্ত থাকুন ও ধৈর্য ধরুন
বাচ্চা কান্নাকাটি করলে বা পড়াশোনায় বিঘ্ন ঘটলে ধৈর্য হারালে চলবে না। মনে রাখবেন, এটি জীবনের একটি সাময়িক পর্যায়। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। অতিরিক্ত চাপ না নিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন সফলতা আপনার ধরা দেবেই।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন?
যেকোনো নিয়োগ পরীক্ষার জন্য MCQ প্র্যাকটিস করুন GenMCQ-তে
বিনামূল্যেআরও পড়ুন


